Posts

Showing posts from August, 2017
পুর্ববর্তী নবীগণ হইতে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে অঙ্গীকার গ্রহণের বিষয়টি হযরত আলী (আঃ) এবং ইবনে আব্বাস (রাঃ) হইতেও বর্ণিত রহিয়াছে। যাহার বিবরণ এই- “আদম (আঃ) এবং তাহার পরবর্তী যত নবীকে ধরাপৃষ্ঠে আল্লাহ্‌ তায়ালা প্রেরণ করিয়াছেন, তাঁহাদের প্রত্যেকের নিকট হইতে মুহাম্মদ (সাঃ)-এর সম্পর্কে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন যে, তাঁহার জীবদ্দশায় যদি ধরাপৃষ্ঠে মুহাম্মদ (সাঃ)-এর আবির্ভাব হয়, তবে তিনি স্বয়ং অবশ্যই তাঁহার প্রতি ঈমান আনয়ন করিবেন এবং তাঁহার সমর্থন সহায়তা করিয়া চলিবেন। আর প্রত্যেক নবীও স্বীয় উম্মত হইতে মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ঐরূপ অঙ্গীকার গ্রহণ করিয়া যাইতেন। সূত্র: তাফসীরে জালালাইন; যোরকানী, ১-৪০; মেশকাত শরীফ; বোখারী শরীফ, ৫ম খন্ড, পৃষ্ঠা: ৯-১০, হামিদিয়া লাইব্রেরী লিঃ, ৬৫, চক সারকুলার রোড, ঢাকা-১২১১।